ট্রাস্ট এসোসিয়েশন অব সিরাজগঞ্জের গঠনতন্ত্র

তারিখঃ- ২৫/০৭/২০১৭ ইং

সমিতির নাম ও ঠিকানা

১। সমিতির নাম: ট্রাস্ট এসোসিয়েশন অব সিরাজগঞ্জ

২। সমিতির ঠিকানা:

  • (ক) স্থায়ী কার্যালয়: Miraj-Adnan Mension (1st floor), EB Road, Sirajganj Sadar, Sirajganj-6700
  • (খ) অস্থায়ী কার্যালয়: ৩৩/ক/২, ৩৩/খ, মায়াকানন, বাসাবো, সবুজবাগ, ঢাকা

সমিতির নির্বাচনী এলাকা ও কর্ম এলাকা

সমিতির কর্ম এলাকা বলতে সিরাজগঞ্জ জেলা, ঢাকা জেলা।

সমিতি গঠনের লক্ষ্য উদ্দেশ্য

  1. সমিতির মূল উদ্দেশ্য, সমিতির সদস্যদের সমন্বয়ে ঢাকা ও সিরাজগঞ্জ এর আশেপাশে স্থায়ী আবাসনের ব্যবস্থা করা।
  2. সমিতির সঞ্চিত অর্থ বা সমিতির মূলধন বৃদ্ধির জন্য কোন ঝুকি মুক্ত খাতে বিনিয়োগ করা।
  3. সমিতি গঠন করে পারস্পারিক সহযোগীতার মাধ্যমে সমবায় সংগঠন ভিত্তিক পরিকল্পিত জীবন যাপন উদ্বুদ্ধ করে আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন করা।
  4. সমিতির মাধ্যমে সকল সদস্যের সাথে বন্ধুত্বের বন্ধন অটুট রাখা।
  5. সমিতির মাধ্যমে সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে সম্মিলিত বৃহৎ মুলধন সৃষ্টি করা।
  6. সদস্যদের ক্ষমতায়ন সচেতনা বৃদ্ধির ও নেতৃত্ব বিকাশে সহয়তা করা।
  7. সদস্যদের আয় বৃদ্ধির জন্য বানিজ্যিক ও উন্নয়ন মূলক প্রকল্প প্রনয়ন ও বাস্তবায়ন করা।
  8. সদস্যগনের বিভিন্ন সমস্যার সমাধান সাংগঠনিক ভাবে করা।
  9. সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন সমস্যা সমাধান সাংগঠনিক ভাবে এগিয়ে আসা।
  10. সমিতির নামে জমি ক্রয় করে আবাসস্থল, দোকান, মার্কেট, হাসপাতাল নির্মান করা।
  11. কৃতিছাত্রদের সংবর্ধনা প্রদান করা।
  12. সমিতির উদ্দেশ্য সাধনের জন্য আইন ও বিধি মোতাবেক যে কোন কাজ গ্রহণ ও সম্পাদন করা।
Note: This is a summary view of the constitution. For complete details, please contact the association office.